জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ঝড় না উঠলেও তার অধিনয়াকত্বে ভারতীয় ক্রিকেটের গলায় উঠেছে বিশ্বকাপের জয়মাল্য ! ভারতীয় দলের নেতৃত্ব নিয়েই কপিল দেবের পাশে বসে গেলেন ধোনি !
কপিল চিরায়ত বিশ্বকাপ জিতেয়েছেন আর ক্রিকেটের নবতম সংস্করণ টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন ধোনি। এই অসাধ্য সাধনের মধ্য দিয়েই হয়ে গেছে ভারতীয় অধিনয়াকের জীবনের দারুণ অর্জন, "্এটা এমন একটা জিনিস যা বাকি জীবনের জন্য দারুন এক সঞ্চয় হয়ে থাকবে। এজন্য অমি অভিনন্দন জানাই পুরো দলকে যারা এটা উপহার দিয়েছে আমাকে।"
ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে পুরো ভারতই আনন্দে উন্মাতাল! কারণ এই বিজয় আশাতীত, মেঘ না চাইতে জলের মতো। শচীন, সৌরভ, দ্রাবিড়বিহীন ভারত যে কখনো আশা জাগাতে পারে সেটাও যে তারা দেখতে অভ্যস্ত নয়। সেই অনভ্যস্ততার মধ্যে বিশ্বকাপ উপহার দিয়ে পুরো জাতিকেই যেন চমকে দিয়েছে ধোনির ভারত। তাই এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে সেটা ভুলে যাননি তিনি, "আমাদের কাছে এই বিজয় কেউ আশা করেনি, কিন্তু যেভাবে আমরা খেলেছি তাতে আজ অবশ্যই বড় উৎসবের দাবিদার আমরা।"
কিন্তু আরেকটু হলে হাত ফসকেই যাচ্ছিল এই বিজয়। ঠিক গ্র"প ম্যাচের মতো ম্যাচের শেষদিকে পাকিস্তান যেভাবে চড়াও হয়েছিল তাতে পাকিস্তানীদের হাতেও উঠতে পারতো এই ট্রফি। বিশেষ করে সপ্তদশ ওভারে হরভজনকে তিন তিনবার মাঠের বাইরে আচঁড়ে ফেলে মিসবাহ পাকিস্তানের দিকে তরী ঘুরিয়ে নিয়েছিলেন। তার এই ব্যাটিংয়েই সমীকরণটা দাঁড়িয়েছিল, শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার মাত্র ১৩ রান। তখন তিনি কী মনে করে অনভিজ্ঞ যোগিন্দরের হাতে বল তুলে দিলেন? "তখন আমি এমন একজনের হাতে বল তুলে দিতে চাইছিলাম যার ভাল করার স্পৃহা আছে আন্তর্জাতিক ক্রিকেটে। সেসময় যোগি দারুন বোলিং করেছে।" তিন বল বাকি থাকতে মিসবাহকে আউট করে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে শেষ ওভার বেলিং করে সবার নজরে আসা যোগিন্দর শেষপর্যন্ত হিরো হয়ে গেলেন।
এমনই হিরো যে রূপালী পর্দার হিরো শাহরুখ খানের কাছেও তিনি নায়ক। মাঠে নেমে যোগিন্দরকে বুকে ঠেনে নিলেন সবার আগে। সেই সুবাধেই তো মহেন্দ্র সিং ধোনি আজ কপিলের সারিতে।
এই শিরোপা জয়ে ভারতীয় বোর্ডও খুশিতে প্রায় পাগল। তারা দলকে পুরষ্কার হিসাবে দিচ্ছে ২ মিলিয়ন মার্কিন ডলার। যুবরাজ সিং পাচ্ছেন ১ কোটি রুপি, এক ওভারে ছয়টি ছক্কা মারার জন্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২৩৩৫ঘ.
bdnews24