ঢাকা, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কেউ কেউ খুব চিন্তিত। এখন থেকে ইএসপিএনে টানা টুয়েন্টি টুয়েন্টির কীর্তন শুরু হবে। কীর্তনই শুধু নয়। টুয়েন্টি টুয়েন্টির আসরও বসবে ঘনঘন। সবই ভারত চ্যাম্পিয়ন হওয়ার প্রভাবে!
ইতিমধ্যে প্রভাব বা কুপ্রভাব শুরু হয়ে গেছে কিছু। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ম্যাচ জেতার রাতে হার্শা ভোগলে-সুনীল গাভাস্কাররা এমন জিগির শুরু করলেন যে তাদের তো বটেই টিভি কর্তাদেরও মনে থাকল না যে বার্সেলোনা এবং সেভিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি স
bdnews24