বরোদায় যে জুম্মা মসজিদ কমপ্লেক্সে ইরফানরা থাকেন, সেখানে মিষ্টিমুখের ঢল নামাটা স্বাভাবিক। ফাইনাল শুরুর আগে থেকেই অবশ্য টিভি সেটের সামনে জমে বসার কথা পরিবারটির। শুধু ইরফান একা নন, খেলছেন তার বড় ভাই ইউসুফ পাঠানও। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, প্রতিপক্ষ পাকিস্তান- এত বড় আসরে এত স্নায়ুক্ষয়ী উত্তেজনার ম্যাচে এক পরিবারের দু ভাই ভারতকে প্রতিনিধিত্ব করল এই প্রথম। সে আনন্দ নিশ্চিত জোয়ারে রূপ নিয়েছে যখন ভারতকে প্রথম টুয়েন্টি টুয়েন্টির বিশ্ব শিরোপা জেতার কৃতিত্ব হিসেবে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইরফান পাঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
24 Sep 2007, 04:19 PM
Updated :
26 Apr 2022, 02:47 PM
জোহানেসবার্গ, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)