একটা সময় মনে হচ্ছিল ভারতকে বোধহয় ১৫০-এর নীচেই বেঁধে ফেলবে পাকিস্তান। কিন্তু রোহিত শর্মার ব্যাটে ভারত পৌছে গেছে ১৫৭ রানে। খুব খারাপ স্কোর নয়। আমি বলবো ফাইটিং স্কোর। একারণেই বলছি, এটা ভারত-পাকিস্তান ম্যাচ। ভুলে যাচ্ছেন কেন, গ্র"প পর্বেও ভারতের ১৪১ রান টপকাতে পারেনি পাকিস্তান। শেষপর্যন্ত বোল আউটে হারতে হয় তাদের। তবে ১৫৭ 'আনচেজেবল' কিছুতেই নয়। তারওপর পাকিস্তানের যেমন ব্যাটিং লাইনআপ তাতে তাদের অনন্ত এক ওভার বাকি থাকতেই জিতে যাওয়া উচিত। আমার বাজি এই সম্ভাবনার পক্ষেই। প্রথম ইনিংস শেষে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের ভবিষ্যদ্বানীটা এরকমই।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- একটা সময় মনে হচ্ছিল ভারতকে বোধহয় ১৫০-এর নীচেই বেঁধে ফেলবে পাকিস্তান। কিন্তু রোহিত শর্মার ব্যাটে ভারত পৌছে গেছে ১৫৭ রানে। খুব খারাপ স্কোর নয়। আমি বলবো ফাইটিং স্কোর। একারণেই বলছি, এটা ভারত-পাকিস্তান ম্যাচ। ভুলে যাচ্ছেন কেন, গ্র"প পর্বেও ভারতের ১৪১ রান টপকাতে পারেনি পাকিস্তান। শেষপর্যন্ত বোল আউটে হারতে হয় তাদের। তবে ১৫৭ 'আনচেজেবল' কিছুতেই নয়। তারওপর পাকিস্তানের যেমন ব্যাটিং লাইনআপ তাতে তাদের অনন্ত এক ওভার বাকি থাকতেই জিতে যাওয়া উচিত। আমার বাজি এই সম্ভাবনার পক্ষেই।
ম্যাচের প্রথমার্ধ দেখে এই সম্ভাবনার পক্ষে বাজি ধরতে পারছি বেশি। দুই চিরপ্রতিদ্বন্দ্বিী দেখায় টেনশন থাকাটাই স্বাভাবিক। তবে সেটা ভারতীয়দের বেশি কাবু করেছে বলে মনে হয়েছে আমার কাছে। যুবরাজ ও ধোনির ব্যর্থতায় এর কোনো ভূমিকা থাকতে পারে বলেও মনে হয় আমার। কিন্তু পাকিস্তানি বোলাররা দারুণ করেছে। গোটা টুর্নামেন্টেই দারুণ বোলিংয়ের ধারাবাহিকতা তারা ফাইনালেও ধরে রেখেছে। এদের মধ্যে 'অসাধারণ' বললেও কম বলা হয় উমর গুলকে। গুরুত্বপূর্ণ তিনটা উইকেট নেওয়ার পাশাপাশি ওর বোলিংয়ে বুদ্ধির প্রয়োগটাও দেখেছি বেশ। নিঁখুত ইয়র্কার যেমন দিয়েছে, লেন্থ পরিবর্তনও করেছে দারুণ। স্লোয়ার ও বাউন্সারগুলো দিয়েছে সময়মতো। তবে এখানে একজনের কথা না বললেই নয়। গৌতম গম্ভীর, গোটা টুর্নামেন্টেই রান করেছে ধারাবাহিকভাবে। ফাইনালেও করলো। পাকিস্তানি বোলাররা যেভাবে বল করলো তাতে গম্ভীরের ওই ৭৫ রানের ইনিংসটা না হলে কী হতো একবার ভাবুন তো? ১৫৭ কে তো ফাইটিং স্কোর বলা যাচ্ছে। তার ওই ইনিংস না হলে কিন্তু এখনই লিখে ফেলা যেত, "ফাইনালের মজা শেষ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫০ঘ.
bdnews24