২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ফাইনাল, এক টিকেটে তিন ছবি!

ভারত এবং পাকিস্তান যুদ্ধের প্রতিপক্ষ হিসেবে খুব মানানসই। ক্রিকেটের প্রতিপক্ষ হিসেবে আরও মানানসই। সমস্যা হলো, যুদ্ধ টিকেট কেটে দেখা যায় না। যুদ্ধক্ষেত্রের পাশে একটা টিকেট কাউন্টার থাকবে, সেখানে কিছু ব্ল্যাকারও জুটে যাবে, বিশ টাকার টিকেট একশ টাকা দিয়ে কিনে হাততালি দিয়ে বলবেন, আরে দারুণ গুলি করলো তো! এটা সম্ভব না। সমস্যা! কিন্তু এই সমস্যাটা আছে বলেই আবার একটা সুবিধাও আছে। যুদ্ধের রংটা এসে মিশে যায় ক্রিকেটে। ভারত-পাকিস্তান টুয়েন্টি টুয়েন্টি ফাইনালকে অন্য দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 01:48 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, ২৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারত এবং পাকিস্তান যুদ্ধের প্রতিপক্ষ হিসেবে খুব মানানসই। ক্রিকেটের প্রতিপক্ষ হিসেবে আরও মানানসই। সমস্যা হলো, যুদ্ধ টিকেট কেটে দেখা যায় না। যুদ্ধক্ষেত্রের পাশে একটা টিকেট কাউন্টার থাকবে, সেখানে কিছু ব্ল্যাকারও জুটে যাবে, বিশ টাকার টিকেট একশ টাকা দিয়ে কিনে হাততালি দিয়ে বলবেন, আরে দারুণ গুলি করলো তো! এটা সম্ভব না। সমস্যা! কিন্তু এই সমস্যাটা আছে বলেই আবার একটা সুবিধাও আছে। যুদ্ধের রংটা এসে মিশে যায় ক্রিকেটে। ভারত-পাকিস্তান ম্যাচে খালি চোখে দেখা যায় শুধুই ব্যাট আর বলের লড়াই। আর আবছা ছবি হয়ে যেন ঠিকই থাকে অস্ত্রবাজি আর গোলাগুলির দৃশ্য; ভেসে আসে বারুদের গন্ধ। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ তাই এক টিকেটে দ্ইু ছবির মতো। ক্রিকেটও আছে। যুদ্ধও আছে। কিন্তু এই টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে তার সঙ্গে থাকছে আরেকটা জিনিসও। নতুন ধরনের ক্রিকেটে নতুন সম্রাট হয়ে নতুন সাম্রাজ্য বিস্তারের দুরন্ত নেশা। এটা তাই এক টিকেটে দুই ছবি নয়। এক টিকেটে তিন ছবি। ক্রিকেট। যুদ্ধ। শ্রেষ্ঠত্বের নেশা। ১৯৯৯ সালের জানুয়ারি মাসের শেষভাগ। ১৫ বছরের মান-অভিমান, ক্ষোভ-বিক্ষোভ ভুলে ভারতে এসেছে পাকিস্তান। পাকিস্তান ভারতে এসেছে এটা বাংলাদেশের জন্যও এত বড় খবর ছিল যে ঢাকার একটি পত্রিকার প্রতিনিধি হয়ে সিরিজটা কাভারের দুর্লভ সুযোগ মিলেছিল। চেন্নাইয়ে প্রথম টেস্ট, ম্যাচের আগের দিনের সকালে চিদাম্বরম স্টেডিয়ামে যে দৃশ্যটা দেখেছিলাম সেটাকে টেস্টের আগের দিনের সকাল মনে হয়নি। যেন কোনো যুদ্ধের আগের সকাল- এমনই যুদ্ধংদেহী হাওয়া! জার্মান একটা পত্রিকার ক্রিকেটবিমুখ সাংবাদিক সেজে-গুজে হাজির, হাজির আমেরিকান পত্রিকার ক্রিকেটজ্ঞানশুন্য সাংবাদিকও এবং একটু খোঁজ নিয়ে জানলাম এদের কাজ মূলত ভারত-পাকিস্তানের রাজনৈতিক তিক্ততা বিষয়ে রিপোর্ট করা। এখন এখানে দুই দল ক্রিকেটের নামে মুখোমুখি হলেও সেখানে যুদ্ধের হাওয়া থাকবে বলে তারাও হাজির। দুই দল অবশ্য খুব বন্ধুত্বের চেষ্টা করল, প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি তার বাড়িতে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের আমন্ত্রণ করে তার স্বভাবসুলভ কাব্য-সাহিত্য মিলিয়ে যে বক্তৃতা দিলেন তাতে শান্তি-ভ্রাতৃত্বের কথাই বলা হলো শুধু। সবজায়গার দোস্তির ঢোল এত বাজানো হলো যে আরেকটু হলে ফেটে যায় আর কী! ঢোল ফাটল না, কিন্তু বোমা ফাটার ঘটনা ঠিকই ঘটে গেলো ইডেন গার্ডেনে। শচীন টেন্ডুলকারের আউটকে ঘিরে এমন গোলমাল যে শেষপর্যন্ত দর্শকদের লাঠিপেটা করে শূন্য গ্যালারিতে খেলা হলো শেষদিন। এই হলো ভারত-পাকিস্তানের ক্রিকেট। মোড়কেই শুধু বন্ধুত্ব। ভেতরে সুপ্ত শত্র"তা। শুরুতে খুব বাড়াবাড়ি হবে। তাদের মিডিয়ার 'স্লোগানে' কান পাতা যাবে না। কিন্তু সময়ে ইংল্যান্ড কিছুই করতে পারবে না। খেলাধুলার ক্ষেত্রে এটা একটা নিয়মের মতো। এবং এটাও যেন নিয়ম যে খেলার ক্ষেত্রে নতুন কোনো আবিষ্কার, তার রূপান্তর সব ইংল্যান্ডের হাতেই হবে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা অন্য যে কেউ করতে পারত, ভারত-পাকিস্তানের কারো মাথায়ও টুয়েন্টি টুয়েন্টির চিন্তা আসতেই পারত। আসেনি। ক্রিকেটের আবিষ্কর্তা তারাই, তারাই যেখানে গেছে সেখানেই খেলাটাকে সঙ্গে করে নিয়ে ছড়িয়েছে, কিন্তু তাদের নিজের দেশেই ক্রিকেট আজ মোটামুটি রক্তশূন্য রোগী। টাকা নেই। দর্শক নেই। তবু তাদের মস্তিষ্কে ক্রিকেট ছিল বলে টুয়েন্টি টুয়েন্টিটা পাওয়া গেলো। নিয়ম কানুনের অনেককিছুই অদ্ভুত, হাস্যকরও; কিন্তু টুর্নামেন্টের শুরুতে যতটা হাস্যকর লেগেছে ততোটা এখন লাগছে কী! ক্রিকেট পন্ডিতদের পক্ষবদলের ঘটনাও কিন্তু বিস্তর ঘটছে। টুর্নামেন্টের শুরুতে বিষোদগার করা সারওয়ানও বিদায়ের আগে গুণ গেয়ে গেছেন, পন্টিংকেও বলতে হচ্ছে, ''না। এই ক্রিকেটটা এত সহজে মারা পড়বে না।'' তবে আজকের জমানায় ক্রিকেটের একটা কিছু বেঁচে থাকবে কিনা সেটার নির্ণায়ক কিন্তু পন্টিং নন। এমনকি আবিষ্কর্তা ইংল্যান্ডও নয়। নির্ণায়ক হলো ক্রিকেটের বাজার। আর সেই বাজারটা ভারতে। উপমহাদেশে। এবং সেখানেই ভারত-পাকিস্তান ফাইনালটার গুরুত্ব আরেক ধাপ বেড়ে যাচ্ছে। সত্যিকারের বিশ্বকাপে তারা কোনোদিন ফাইনালে মুখোমুখি হয়নি, অথচ এখানে প্রথম ফাইনালেই তাদের দ্বৈরথ, উপমহাদেশকেন্দ্রিক টিভি কোম্পানিগুলোতে টুয়েন্টি-টুয়েন্টির জিগির শুরু হয়ে গেছে। কাজেই...। লালন পালনের জন্য উপমহাদেশের কোলটা দরকার ছিল টুয়েন্টি-টুয়েন্টির। ফাইনাল দিয়ে সেটা তো মিলে যাচ্ছে। ভারত-পাকিস্তান কিন্তু রাজি ছিল না। ভারত তো টেন্ডুলকার-সৌরভ-দ্রাবিড়দের বাদ দিয়ে দল গড়েছে। পাকিস্তানেরও একই চেহারা। ইনজামাম-ইউসুফ কেউ নেই, শোয়েবকেও বিদায় দেওয়া হয়েছে। তবু টুয়েন্টি টুয়েন্টি যেন অস্তিত্বের স্বার্থে, দীর্ঘায়ুর তাগিদে জোর করেই চেপে বসল কোলে। এবং এখন তাদের যত