২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেসে খেলে জিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পুর্বাভাসই ছিল ম্যাচটিকে ঘিরে। এর আগে সর্বশেষ দেখা হয়েছে বার্বাডোজে, বিশ্বকাপ ফাইনালে। বৃষ্টিতে ৩৮ ওভারে নেমে আসা সে ম্যাচে হেরে নিজেদের বঞ্চিত ভাবতেই পারে শ্রীলঙ্কা। সে প্রতিশোধ নেবার সুযোগ তো ছিলই, আর ছিল প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার। কিন্তু শেষ হাসিটা অস্ট্রেলিয়াই হাসল। বৃহস্পতিবার কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের অনায়াস জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। নিশ্চিত করেছে হাত ফস্কাতে থাকা সেমিফাইনালও। টস হেরে ব্যাট করে ১৯.৩ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ১০১ রানে। জবাবে একাদশ ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে দলকে জয় এনে দিয়েছেন ম্যাথু হেইডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 08:12 AM

Updated : 26 Apr 2022, 02:46 PM

কেপটাউন, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)