টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের দ্রুততম ফিফটির রেকর্ডটা আর নেই। সেটা ভেঙ্গে দিয়েছেন যুবরাজ সিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক ফিফটি করেছিলেন ২০ বলে। বুধবার ইংল্যান্ডের সঙ্গে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছালেন যুবরাজ! স্টুয়ার্ট ব্রডের করা ইনিংসের ১৯তম ওভারে ৬টি ছক্কা মেরে তিনি আরেকটা রেকর্ডও গড়েছেন। টুয়েন্টি টুয়েন্টিতে এক ওভারে ৬টি ছক্কা মারার ঘটনা এটাই প্রথম। যুবরাজের ১৬ বলে ৫৮ রানের অবিশ্বাস্য ইনিংসের সঙ্গে দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের ঝড়ো ফিফটির যোগফলে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান করে ভারত। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০০ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। ১৮ রানে জিতে 'ই' গ্র"প থেকে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ভারত।