২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোচনীয় হারে শেষ হলো স্বপ্ন

বোলাররা জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ঠিকই। কিন্তু ব্যাটসম্যানরা যা করলেন সেটাকে সাজানো বাগান মাড়ানোর সঙ্গেই তুলনা করা যায় কেবল! টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ১৪৮ সহজসাধ্য টার্গেট বলেই বিবেচিত হয়। কিন্তু এই রান তাড়া করতে নামা বাংলাদেশ টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের সর্বনিু ইনিংসের (৭৩ রান, কেনিয়া) কলঙ্কিত রেকর্ড গড়ার আশঙ্কাও জাগিয়েছিল একসময়। ৬৮ রানে অষ্টম উইকেট হারানোর পর তেমন আশঙ্কা না জেগে পারেই না। সেটা সত্যি না হলেও মাত্র ১৪৭ রান তোলা শ্রীলঙ্কার সহজ শিকার বাংলাদেশ। ১৫ দশমিক ৫ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে ছিটকে পড়লো বাংলাদেশ। ৬৪ রানের এই হারের সঙ্গে সঙ্গে তাই সেমিফাইনাল স্বপ্নের সমাধিও হয়ে গেল তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

জোহানেসবার্গ, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বোলাররা জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ঠিকই। কিন্তু ব্যাটসম্যানরা যা করলেন সেটাকে সাজানো বাগান মাড়ানোর সঙ্গেই তুলনা করা যায় কেবল! টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ১৪৮ সহজসাধ্য টার্গেট বলেই বিবেচিত হয়। কিন্তু এই রান তাড়া করতে নামা বাংলাদেশ টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের সর্বনিু ইনিংসের (৭৩ রান, কেনিয়া) কলঙ্কিত রেকর্ড গড়ার আশঙ্কাও জাগিয়েছিল একসময়। ৬৮ রানে অষ্টম উইকেট হারানোর পর তেমন আশঙ্কা না জেগে পারেই না। সেটা সত্যি না হলেও মাত্র ১৪৭ রান তোলা শ্রীলঙ্কার সহজ শিকার বাংলাদেশ। ১৫ দশমিক ৫ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে ছিটকে পড়লো বাংলাদেশ। ৬৪ রানের এই হারের সঙ্গে সঙ্গে তাই সেমিফাইনাল স্বপ্নের সমাধিও হয়ে গেল তাদের। ব্যাটিংয়ে শ্রীলঙ্কা আর বাংলাদেশের শুরুতে দারুণ মিলই খুঁজে পাওয়া গেছে এ ম্যাচে। প্রতিপক্ষের মতো বাংলাদেশও প্রথম ওভারেই উইকেট হারিয়েছে। শ্রীলঙ্কা তৃতীয় বলে হারালেও বাংলাদেশ হারিয়েছে পঞ্চম বলে। জয়াসুরিয়ার মতো নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়ে গেছেন নাজিমউদ্দিন। চামিন্ডা ভাসের বলে এলবিডাব্লি