শচীন টেন্ডুলকার নন, ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় টিভি চ্যানেলগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ কথা। ভারতীয় নির্বাচকরা সদ্য পদত্যাগ করা রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী হিসেবে বেছে নিয়েছেন ২৬ বছর বয়সী এই উইকেট কিপার-ব্যাটসম্যানকে। দণি আফ্রিকায় চলমান টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া ধোনি এর আগে টেস্ট এবং ওয়ানডেতে সহঅধিনায়কের দায়িত্ব পালন করছিলেন। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্বে অভিষেক হবে ধোনির। এর পর ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজেও ভারতকে নেতৃত্ব দেবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
18 Sep 2007, 10:00 AM
Updated :
26 Apr 2022, 02:45 PM
নয়াদিল্লী, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)