জোহানেসবার্গ, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---দ্বিতীয় বলেই থারাঙ্গা এবং দ্বিতীয় ওভারের প্রথম বলেই জয়াসুরিয়া চলে যাওয়াতে ১৯০ রানের কঠিণ টার্গেটটা অসম্ভবে পরিণত হয় শ্রীলঙ্কার জন্য। সেই অসম্ভব কাজটা আর সম্ভব করতে পারেনি তারা। ফলে সুপার এইটের প্রথম ম্যাচে তাদের পাকিস্তানের কাছে মেনে নিতে হয়েছে ৩৩ রানের হার। আর গ্র"পের শেষ ম্যাচে ভারতের কাছে নাটকীয়ভাবে 'বোল আউটে' হেরে যাওয়া পাকিস্তান এই জয় দিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেলো এক ধাপ।
৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলা শ্রীলঙ্কার জন্য আরেকটা বড় ধাক্কা হয়ে আসে সাঙ্গাকারার দ্রুত বিদায়। তিনি ফিরে যান মাত্র ১৮ রান করেই। ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কাকে তবু স্বপ্ন দেখাচ্ছিলেন জয়াবর্ধনে এবং চামারা সিলভা। মাত্র ৩২ বলে তারা গড়ে তুলেন ৫৩ রানের এক পার্টনারশিপ, এর মধ্যে আসিফের করা এক ওভারে ২২ রান তুলে দুজন ৮ ওভারে রান নিয়ে গিয়েছিলেন ৮ ওভারে ৮০তে। কিন্তু এরপর আফ্রিদি আক্রমণে এসেই বদলে দেন সব। পরপর দুই ওভারে তিনি ফিরিয়ে দেন দুজনকেই, শেষপর্যন্ত ৪ ওভারে বল করে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তার এই বোলিংই আসলে নিশ্চিত করে দেয় পাকিস্তানের জয়। এরপর তিলকরতে
bdnews24