আবার ভারতে ফিরছেন গ্রেগ চ্যাপেল! না, ছেড়ে আসা কোচিংয়ের পদটা ফের নিচ্ছেন না অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক। ভারতীয় একটি প্রদেশের ক্রিকেট একাডেমির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তিনি। আগামী মাস থেকে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি একাডেমি শুরু করতে যাচ্ছে। সংস্থাটির প্রেসিডেন্ট ললিত মোদি জানিয়েছেন এ ব্যাপারে তাদের দিকনির্দেশনা দিতেই উপদেষ্টা হিসেবে চ্যাপেলকে নিয়োগ দিয়েছেন তারা। একাডেমিতে আধুনিক অনুশীলন পদ্ধতি চালু করতে চ্যাপেলের মতামত নেওয়া হবে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন মোদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
17 Sep 2007, 03:07 PM
Updated :
26 Apr 2022, 02:45 PM
নয়াদিল্লী, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)