জল্পনা এখন বাজিকরদের দেউরিতে পর্যন্ত পৌছেছে। কে হতে যাচ্ছেন ভারতের নতুন অধিনায়ক? উত্তরে দুটো নাম সমান তালেই উচ্চারিত হচ্ছে। শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি। তবে নিশ্চিত হতে আরো একটা দিন অপেক্ষায় থাকতে হবে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল এবং অধিনায়কের নাম ঘোষণা করবেন ভারতীয় নির্বাচকরা। ভারতীয় সংবাদমাধ্যম অবশ্য টেন্ডুলকারকে ইতিমধ্যেই সম্ভাব্য অধিনায়ক হিসেবে চিহ্নিত করে ফেলেছে। পত্রিকা ও টিভি চ্যানেলগুলোর দাবি টেন্ডুলকারকে প্রস্তাব দেওয়া হয়েছে তৃতীয় দফা ভারতের নেতৃত্বে ফিরে আসার জন্য। সিদ্ধান্ত জানাতে সময় নিয়েছেন ভারতের এই ব্যাটিং গ্রেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
17 Sep 2007, 07:49 AM
Updated :
26 Apr 2022, 02:45 PM
নয়াদিল্লী, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)