আগের ম্যাচে হেইডেন-গিলক্রিস্টের কেউই জ্বলে উঠতে পারেননি। জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য পরাজয়ের সেটাও একটা কারণ। তবে শুক্রবার ইংল্যান্ডের সঙ্গে আর সেই ভুল করেননি অস্ট্রেলিয়ার বহু জয়ের দুই নায়ক। শুরু থেকে আস্থার সঙ্গে ব্যাট করেছেন আর সেই সুবাদে রিকি পন্টিংয়ের দলও সব আশঙ্কাকে পেছনে ফেলে ৩১ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় দিয়ে পৌঁছে গেছে সুপার এইটে। হেরে গেলেও ইংল্যান্ডের কোনো ক্ষতি হয়নি। নেট রান রেটের সুবিধা নিয়ে জিম্বাবুয়েকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার সঙ্গে তারাও উঠেছে পরের রাউন্ডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
14 Sep 2007, 04:04 PM
Updated :
26 Apr 2022, 02:45 PM
কেপটাউন, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)