[ ক্রিকেট ] রেকর্ড ভাঙ্গা-গড়ার ম্যাচে কেনিয়াকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা টুয়েন্টি টুয়েন্টির দলীয় সর্বোচ্চ রানই শুধু নয়, সবচেয়ে বড় ব্যবধানে জয়ও এখন শ্রীলঙ্কার। শুক্রবার রেকর্ড ভাঙ্গা-গড়ার এক ম্যাচে তাদের সামনে দাঁড়াতেই পারেনি কেনিয়া। প্রথমে জয়াসুরিয়া-জয়াবর্ধনে-মুবারকের ব্যাটের তান্ডব শ্রীলঙ্কানদের পৌঁছে দিয়েছে ৬ উইকেটে ২৬০ রানের পাহাড়ে। তার পর ভাস-মালিঙ্গার নিয়ন্ত্রিত বোলিংয়ে কেনিয়া অলআউট হয়ে গেছে ৮৮ রানে। ১৭২ রানের এই জয় টুয়েন্টি টুয়েন্টিতে রানের ব্যবধানে সবচেয়ে বড়। ২০০৫এর ১৩ জুন সাউদাম্পটনে অস্ট্রেলিয়া মাত্র ৭৯ রানে অলআউট হয়ে ১০০ রানে হার মেনেছিল ইংল্যান্ডের কাছে। এত দিন সেটাই ছিল সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১২:০৬, ১৪ সেপ্টেম্বর ২০০৭ | আপডেট: ১৪:৪৫, ২৬ এপ্রিল ২০২২ জোহানেসবার্গ, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) bdnews24