২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলরাউন্ডার আফ্রিদি জেতালেন পাকিস্তানকে

৬ মাস আগে আয়ারল্যান্ডের কাছে হেরে শেষ হয়েছিল পাকিস্তানের বিশ্বকাপ-মিশন। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে তাই আইরিশদের প্রতিবেশী স্কটল্যান্ডকে নিয়ে কিছুটা হলেও আশঙ্কায় ছিল তারা। তবে 'ডি' গ্র"পের প্রথম ম্যাচে সেই আশংকা উড়িয়ে দিয়ে সহজেই জিতেছে পাকিস্তান। আফ্রিদি ও উমর গুলের দুর্দান্ত বোলিংয়ে ৫১ রানের সহজ জয় পেয়েছে শোয়েব মালিকের দল। আফ্রিদি ও গুল দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। ৭ বলে ২২ রানের পর বোলিংয়েও দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসাবে আফ্রিদি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 12:56 PM

Updated : 26 Apr 2022, 02:44 PM

ডারবান, ১২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)