জোহানেসবার্গ, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট! এটা আবার ক্রিকেট নাকি! চার মারো, ছক্কা মারো! বোলারদের হাত থাকবে বাধা। ব্যাটসম্যানরাই রাজা। যত্তসব টাকা কামানোর ধান্দা! খানিকটা সত্যি, তবে পুরোটা নয়। আর এধরণের অর্ধসত্য নিয়ে যারা এমন ভাবনা ধারন করেন তাদের সঙ্গে দ্বিমত নিয়েই মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় বসছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আসর। অন্যভাবে বললে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট কিন্তু গতিময় সংস্করণের প্রথম বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপ দিয়ে ক্রিকেট ঢুকছে নতুন এক যুগে। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ক্রীড়া বিভাগের সিনিয়র সহ-সম্পাদক ।
ভূমিকায় বলা সেই অর্ধসত্যে আসা যাক। এটা ঠিক দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখেই এই ঘরানার প্রসার। পাঁচ দিনের টেস্ট ম্যাচে গ্যালারিশুন্যতাতেই অভ্যস্ত ক্রিকেটাররা। ওয়ানডেতে স্টেডিয়ামপূর্ণতার নিশ্চয়তা সবসময় থাকে না। টিভি স
bdnews24