২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশংকা শেষ করে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন পন্টিং

স্ত্রী রায়ানার অসুস্থতার জন্য দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যেতে পারেননি রিকি পন্টিং। এখন অবস্থার উন্নতি হয়েছে তার। আর তাই আগামী সপ্তাহেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। খুব সম্ভবত সোমবার জোহানেসবার্গে আইসিসির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা যাবে তাকে। এই অনুষ্ঠানে যোগ দিতে পারলে তিনিই যে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন তা বলাই বাহুল্য। টেস্ট, ওয়ানডে ও বছরের সেরা খেলোয়াড় ছাড়াও সেরা অধিনায়ক অর্থাৎ চার-চারটি বিভাগে মনোনয়ন পেয়েছেন পন্টিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 02:12 PM

Updated : 26 Apr 2022, 02:43 PM

জোহানেসবার্গ, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)