২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পে ডাক পেয়েছেন ১৮ মহিলা ক্রিকেটার

অদূর ভবিষ্যতে যদিও কোনো প্রতিযোগিতা নেই, তবু মহিলা ক্রিকেটারদের বসিয়ে রাখতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই তাদের জন্য আয়োজিত হচ্ছে একটা অনুশীলন ক্যাম্পের, ৮ থেকে ২১ সেপ্টেম্বর শফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠান নির্ধারিত সেই ক্যাম্পের জন্য ডাকা হয়েছে ১৮ জন ক্রিকেটারকে। বোর্ডের হাই পারফরম্যান্স কোচ জাফরুল এহসান পালন করবেন তাদের কোচের দায়িত্ব, তার সহকারী হিসেবে কাজ করবেন পারভীন পুতুল। নাজমা শামীম দলের ম্যানেজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----অদূর ভবিষ্যতে যদিও কোনো প্রতিযোগিতা নেই, তবু মহিলা ক্রিকেটারদের বসিয়ে রাখতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই তাদের জন্য আয়োজিত হচ্ছে একটা অনুশীলন ক্যাম্পের, ৮ থেকে ২১ সেপ্টেম্বর শফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠান নির্ধারিত সেই ক্যাম্পের জন্য ডাকা হয়েছে ১৮ জন ক্রিকেটারকে। বোর্ডের হাই পারফরম্যান্স কোচ জাফরুল এহসান পালন করবেন তাদের কোচের দায়িত্ব, তার সহকারী হিসেবে কাজ করবেন পারভীন পুতুল। নাজমা শামীম দলের ম্যানেজার। ডাক পাওয়া ১৮ ক্রিকেটার : পান্না ঘোষ, খাদিজা আক্তার, মারিয়া তানজিম, তাজকিয়া আক্তার, মঞ্জিলা খাতুন, চম্পা চাকমা,আয়েশা আক্তার, মীনা খাতুন মোনা, তিথি রানী সরকার, সালমা আক্তার, সাথিরা জাকির, শামীমা আক্তার, সালমা খাতুন, পাপিয়া হক, শুকতারা, ইরিন সুলতানা, চামেলি খাতুন ও রেশমা আক্তার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৭৫০ঘ.