১৮ বছরের ক্যারিয়ারে কম ধকল পোহাননি। আর সেই ধকলের চূড়ান্ত রূপটা গত সাত বছরে আক্ষরিক অর্থেই হাড়ে হাড়ে টের পেয়েছেন শচীন টেন্ডুলকার। কোমর, হাত, পা, কনুই- বলতে গেলে গত কবছরে টেন্ডুলকার মানেই ইনজুরি জর্জর হওয়া এবং সেরে উঠে খেলা। ক্রিকেটে আরো কিছুদিন টিকতে তাই ওয়ানডেটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার ঘনিষ্ঠ বান্ধবদের সূত্রে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে খবরটা সত্যি নয়। টেন্ডুলকার তাদের নাকি জানিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত তিনি নেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
06 Sep 2007, 09:45 AM
Updated :
26 Apr 2022, 02:43 PM
নয়াদিল্লী, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)