২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিডিএমের পুর্নাঙ্গ কমিটি গঠন

ঘরোয়া ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় এছাড়াও সর্বশেষ প্রিমিয়ার ক্রিকেট লিগের রেলিগেশন পর্ব নিয়ে আলোচনার জন্য পরবর্তী সভার তারিখও ধার্য করা হয়েছে। ৭ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় সভায় পয়েন্ট তালিকার নীচে থাকা তিন দল ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব এবং ইন্দিরা রোডের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেলিগেশন লিগ শেষ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল বিসিবির ওয়ার্কিং কমিটির সভায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 01:43 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, ৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ঘরোয়া ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় এছাড়াও সর্বশেষ প্রিমিয়ার ক্রিকেট লিগের রেলিগেশন পর্ব নিয়ে আলোচনার জন্য পরবর্তী সভার তারিখও ধার্য করা হয়েছে। ৭ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় সভায় পয়েন্ট তালিকার নীচে থাকা তিন দল ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব এবং ইন্দিরা রোডের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেলিগেশন লিগ শেষ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল বিসিবির ওয়ার্কিং কমিটির সভায়। গাজী আশরাফ লিপুর নেতৃত্বাধীন সিসিডিএমের কো-চেয়ারম্যান হিসেবে বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য ফিরোজ আহমেদকে বেছে নেওয়া হয়েছিল আগেই। সেদিনের সভায় অন্যান্য পদগুলোও বন্টন করা হয়েছে। ভাইস চেয়ারম্যান করা হয়েছে ঢাকা মেট্্েরাপলিটন পুলিশের মিরপুর জোনের ডেপুটি কমিশনার আনোয়ার হোসেনকে। সদস্য সচিব আবিদ হোসেন এবং সদস্য তরিকুল ইসলাম টিটু। প্রিমিয়ার, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন যথাক্রমে এমএ কবীর, আবু সেলিম বাবলা, জোবায়ের কবীর চৌধুরী নিপু, আমিন খান এবং হুমায়ুন কবীর রিপন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪০ঘ.