সর্বশেষ টেস্ট খেলেছিলেন প্রায় আড়াই বছর আগে, ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। উপুল চন্দানার সর্বশেষ ওয়ানডে অবশ্য অতো আগে নয়। এ বছর বাংলাদেশের শ্রীলঙ্কা সফরেই ওয়ানডে খেলেছিলেন তিনি। ২৫ জুলাই কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচটাই হয়ে থাকলো চন্দানার শেষ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই লেগস্পিনার। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী ও সাবেক অধিনায়ক দুলীপ মেন্ডিসকে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন সে কথা।