২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারহাতের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পিসিবি

অথচ কদিন আগে অন্যরকম কথাই বলেছিলেন নাসিম আশরাফ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জানিয়েছিলেন আইসিএল-এ যোগ দেওয়া ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে বুঝিয়ে সুঝিয়ে ফেরাতে চেষ্টা করবেন তিনি। নির্দিষ্ট করে বলেছিলেন ইমরান ফারহাত ও মোহাম্মদ ইউসুফের কথা। কিন্তু সিদ্ধান্ত বদলেছে পিসিবি। ফারহাতকে আইনী নোটিশ পাঠিয়েছে তারা। পিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়েও তিনি কেন আইসিএল-এ যোগ দিলেন এক সপ্তাহের মধ্যে তার জবাব চাওয়া হয়েছে ফারহাতের কাছে। পাশাপাশি বোর্ড ও নির্বাচকদের সমালোচনা করার কারণও ব্যখ্যা করতে বলা হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 11:09 AM

Updated : 26 Apr 2022, 02:43 PM

করাচি, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)