দুজনেই ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী। শচীন টেন্ডুলকার সর্বকালের সেরা ব্যাটসম্যানদের কাতারে যেমন ওপরের দিকে, সদ্য অবসরে যাওয়া শেন ওয়ার্নও তেমনি বোলারদের তালিকায়। আর দুই গ্রেটের মাঠের লড়াইয়ের মূল্যায়ন যখন পারষ্পরিক শ্রদ্ধাবোধে অনুদিত হয়, তখন তা আর স্রেফ পিঠ চাপড়াচাপড়ি থাকে না। ওয়ার্ন কদিন আগে তার লেখা কলামে সেরা ৫০ জন ক্রিকেটারের তালিকা দিয়েছেন। আর তাতে এক নম্বর জায়াগাটা দিয়েছেন শচীন টেন্ডুলকারকে। অভিভূত টেন্ডুলকার এবার ফিরিয়ে দিয়েছেন সেই সৌজন্যতা। তার খেলা সেরা বোলারের মর্যাদায় ভূষিত করেছেন ওয়ার্নকে।