২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকেও ফেবারিট মানছেন সারওয়ান

নিজেদের উঠোনে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স দেখেছে ওয়েস্ট ইন্ডিজ। রামনরেশ সারওয়ান রীতিমতো মুগ্ধ টাইগারদের খেলায়। সে কারণেই আসন্ন টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হালকা চালে নিতে আপত্তি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। রোববার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বলেছেন, "এই বিশ্বকাপ যে কেউ জিততে পারে, কাউকেই ফেবারিট ভাবা উচিত না। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা যেমন সুবিধা পাবে, তেমনি বাংলাদেশও দুর্দান্ত একটা দল।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 07:50 AM

Updated : 26 Apr 2022, 02:43 PM

ব্রিজটাউন, ৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)