২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে একাই লড়ছেন নাজিম

মাত্র ৮ রানের ভেতর দুটো মূল্যবান উইকেট হারালেও নাজিমউদ্দিন একাই সচল রেখেছেন বাংলাদেশের রানের চাকা। শহীদ আফ্রিদির বলে আফতাব আহমেদ (৫) এলবিডাব্লিউর ফাঁদে পড়ার কিছুক্ষণ পর রান আউটের দুর্ভাগ্যে কাটা পড়েছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (৭)। তবু নাজিমউদ্দিনের ফিফটি এবং অলকের সময়োপযোগী ব্যাটিংয়ে ভালোই এগুচ্ছিল টাইগাররা। অলক (১৯) আফ্রিদির শিকারে পরিণত হয়ে ফিরে গেলেও নাজিম ব্যাট করছিলেন ৬৭ রান নিয়ে। সঙ্গী মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ ১২ ওভারে ৪ উইকেট খুঁইয়ে তুলেছে ১১১ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 01:41 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

নাইরোবি, ২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মাত্র ৮ রানের ভেতর দুটো মূল্যবান উইকেট হারালেও নাজিমউদ্দিন একাই সচল রেখেছেন বাংলাদেশের রানের চাকা। শহীদ আফ্রিদির বলে আফতাব আহমেদ (৫) এলবিডাব্লিউর ফাঁদে পড়ার কিছুক্ষণ পর রান আউটের দুর্ভাগ্যে কাটা পড়েছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (৭)। তবু নাজিমউদ্দিনের ফিফটি এবং অলকের সময়োপযোগী ব্যাটিংয়ে ভালোই এগুচ্ছিল টাইগাররা। অলক (১৯) আফ্রিদির শিকারে পরিণত হয়ে ফিরে গেলেও নাজিম ব্যাট করছিলেন ৬৭ রান নিয়ে। সঙ্গী মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ ১২ ওভারে ৪ উইকেট খুঁইয়ে তুলেছে ১১১ রান। শোয়েব আখতারের লাফিয়ে ওঠা বলে ব্যাকফুটে ড্রাইভ খেলে কাভারে শহীদ আফ্রিদির সহজ ক্যাচে পরিণত হয়ে তামিম ইকবাল ফিরে গেছেন তাড়াতাড়িই। মাত্র ১ রান করা এই ওপেনার আবারো দিতে পারেননি তার প্রতি রাখা আস্থার প্রতিদান। তবে কেনিয়া ম্যাচে ম্যান অফ দি ম্যাচ হওয়া তামিমের নতুন ওপেনিং সঙ্গী নাজিমউদ্দিন পাকিস্তান ম্যাচেও উজ্জ্বল। মোহাম্মদ আসিফের দ্বিতীয় ওভারে টানা তিনটি বাউন্ডারি মারা নাজিমউদ্দিন ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাকিয়েছেন শোয়েব আখতারকেও। এরপর ইফতিখার আঞ্জুমকে টানা দুই বলে মেরেছেন দুটো ছক্কা। কেনিয়া ম্যাচে ৪৩ রান করা নাজিম এই ম্যাচে তাই ফিফটি করলেন টুয়েন্টি টুয়েন্টিতে তার প্রথম ফিফটি। এর আগে পাকিস্তানের হয়ে ফিফটির সম্ভাবনা জাগিয়েছিলেন দুজন। কিন্তু দু'জনের কেউই অল্পের জন্য ফিফটি পাননি। তবে নাইরোবির জিমখানা ক্লাব মাঠে রোববার বাংলাদেশ দলের বোলারদের ওপর দিয়ে তারা ঝড় বইয়ে দিয়েছেন ঠিকই। ইমরান নাজির ও ইউনিস খানের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে যোগ হয়েছিল 'শহীদ আফ্রিদি ঝড়'ও। সুবাদে চার জাতির টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষনীয় ম্যাচটাতে বাংলাদেশের সামনে কঠিন এক চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটে তুলেছে ১৯১ রান। ১ রানের জন্য ফিফটি মিস করা পাকিস্তানি ওপেনার ইমরান নাজির মাত্র ২৯ বলে করেছেন ৪৯ রান। তিনটি ছক্কা ও চার বাউন্ডারি দিয়ে সাজানো তার বিধ্বংসী ইনিংসটা শেষ হয়েছে রান আউটে কাটা পড়ে। তবে তাকে ফেরানো গেলেও পাকিস্তানের অবাধ রানধারা আটকাতে পারেনি বাংলাদেশ। ৭৬ রানের ওপেনিং পার্টনারশিপে নাজিরের সঙ্গী সালমান বাটকে (২৭ বলে ৩৩) অধিনায়ক আশরাফুল বোল্ড করে দিলেও থমকে যায়নি পাকিস্তানের ইনিংস। কেনিয়ার চার জাতির টুর্নামেন্টে টস ভাগ্যটা খুব ভালো যাচ্ছে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। পরপর দুই ম্যাচে টস জিতলেন তিনি। তবে বোলার হিসেবে এই ম্যাচটা দুঃসপ্নের মতোই কেটেছে তার। পাকিস্তানি ব্যাটসম্যানদের ছক্কার ঝাপটা সবচেয়ে বেশি গেছে আশরাফুল এবং ফরহাদ রেজার ওপর দিয়েই। মাত্র ২৫ বলে ৪৮ রানের ইনিংসে যে চারটি ছক্কা মেরেছেন ইউনিস, তার তিনটিই আশরাফুলকে। অন্যটা ফরহাদ রেজাকে। আশরাফুলের বলে মিড অনে অলক কাপালির ক্যাচ হয়ে ফিরে যাওয়ার আগে মাত্র ১৮ বলে ৩২ রান করে যাওয়া শহীদ আফ্রিদির তিনটি ছক্কার সবকটিই ফরহাদ রেজাকে মারা। ৪ ওভারে ৫৫ রান দিয়ে এ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার ফরহাদের ঝুলিতে অবশ্য পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক (১০) ও মিসবাহ-উল হকের (২) উইকেট দুটো আছে। ৪ ওভারে ৪২ রান দিলেও শিকার সংখ্যায় বাংলাদেশের সফলতম বোলার বলতে হবে অধিনায়ককেই। সালমান বাট ও আফ্রিদির গুরুত্বপূর্ণ দুটো উইকেটের পর কামরান আকমলকেও (৮ বলে ১১) ফিরিয়েছেন তিনিই। স্বাগতিকদের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ এ ম্যাচেও নেমেছে তাদের প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই। সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান : ২০ ওভারে ১৯১/৭ (সালমান ৩৩, ইমরান ৪৯, ইউনিস ৪৮, শোয়েব ১০, আফ্রিদি ৩২, মিসবাহ ২, কামরান ১১, ইয়াসির অপারজিত ২, শোয়েব আখতার অপরাজিত ১, অতিরিক্ত ৩, মাশরাফি ০/৫৩, রাসেল ০/২৩, রাজ্জাক ১/১৮, আশরাফুল ৩/৪২, ফরহাদ ২/৫৫) বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, নাজিমউদ্দিন, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি, ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহিম এবং সৈয়দ রাসেল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩৫ঘ