২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদি-ঝড়ে পাকিস্তানের বিশাল জয়

ক্রিকেটে পাকিস্তান ও উগান্ডার মধ্যে যোজন যোজন ব্যবধান। শনিবার নাইরোবির জিমখানা ক্লাব মাঠে সেই ব্যবধানই ফুটে উঠলো প্রকটভাবে। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত চার জাতি টুর্নামেন্টে পাকিস্তান ১৪৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে উগান্ডাকে। সালমান বাট, ইউনিস খান ও শহীদ আফ্রিদির আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২২৬ রানের বিশাল সংগ্রহ গড়েছে টসজয়ী পাকিস্তান। সালমান ৫৫ বলে অপরাজিত ৭৪ (৯ চার, এক ছক্কা) এবং বিশ্বকাপের পর পাকিস্তানের হয়ে প্রথম খেলতে নামা ইউনিস ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২৬ বলে ৫১ রান করেছেন। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন আফ্রিদি। মাত্র ১৫ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির মালিক। তার এই ঝড়ো ইনিংসে বাউন্ডারি ৩টি ও ছক্কা ৭টি! ম্যাচের সেরাও তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 02:41 PM

Updated : 26 Apr 2022, 02:42 PM

নাইরোবি, কেনিয়া, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)