২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইরোবিতে শনিবার স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ

ঠিক এক বছর আগে কেনিয়া থেকে ঐতিহাসিক একটি ঘটনার জন্ম দিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বাইরে প্রথম সিরিজ জয়ের আনন্দে ভেসেছিল তারা নাইরোবির জিমখানা ক্লাব মাঠে। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল তারা। সেই একই মাঠে একই দলের বিপক্ষে শনিবার টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলতে নামছে মোহাম্মদ আশরাফুলের দল। পাকিস্তান ও উগান্ডাসহ চার জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচটা শুরু হবে স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় বিকাল পাঁচটা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, ৩১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ঠিক এক বছর আগে কেনিয়া থেকে ঐতিহাসিক একটি ঘটনার জন্ম দিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বাইরে প্রথম সিরিজ জয়ের আনন্দে ভেসেছিল তারা নাইরোবির জিমখানা ক্লাব মাঠে। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল তারা। সেই একই মাঠে একই দলের বিপক্ষে শনিবার টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলতে নামছে মোহাম্মদ আশরাফুলের দল। পাকিস্তান ও উগান্ডাসহ চার জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচটা শুরু হবে স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় বিকাল পাঁচটা)। ১১ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্টটাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। এই টুর্নামেন্টে ভালো কিছু করতে পারলে ৬ সেপ্টেম্বর চনমনে মেজাজে জোহানেসবার্গে পা রাখা যাবে। চার জাতির এই আসরের সবচেয়ে আকর্ষনীয় ম্যাচের স্বীকৃতি পেয়ে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হবে পরদিন অর্থাৎ রোববার। আর বাংলাদেশের শেষ ম্যাচ ৪ সেপ্টেম্বর উগান্ডার বিপক্ষে। খেলতে নামার আগে বাংলাদেশ দল তাদের শেষ মুহুর্তের প্রস্তুতি শুক্রবার সেরে নিয়েছে নাইরোবির জিমখানা মাঠে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.