২১৩ রানের লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ১১৪ রান। ইংলিশ শিবির তখন থমথমে, গম্ভীর। অন্যদিকে সিরিজে সমতা ফেরানোর সম্ভাবনায় উৎফুল্ল, উজ্জীবিত ভারত। কিন্তু 'টিম ইন্ডিয়া'র মনে, মনে শুরু করে দেয়া উৎসবে জল ঢেলে দিলেন রবি বোপারা ও স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের পক্ষে অষ্টম উইকেটে গড়লেন রেকর্ড ৯৯ রানের জুটি। আর তাতেই খাদের কিনারায় চলে যাওয়া স্বাগতিকরা ঘুরে দাঁড়িয়ে পেল নাটকীয়, স্মরণীয় এক জয়। বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ৩ উইকেটের জয়ের ফলে ৭ ম্যাচের সিরিজে ইংল্যান্ড এখন ৩-১ ব্যবধানে এগিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
30 Aug 2007, 04:14 PM
Updated :
26 Apr 2022, 02:42 PM
ম্যানচেস্টার, ইংল্যান্ড, ৩১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)