বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছেন জন হার্মার। আর শুক্রবার সকাল দশটায় তাকে সাক্ষাতকার দিতে হবে গুলশানের বিসিবি ম্যানেজমেন্ট অফিসে। বাংলাদেশের পরবর্তী কোচ নির্বাচনের লক্ষ্যে ৫ সদস্যের এক প্যানেল ৬৫ বছর বয়সী এই অস্ট্রেলীয় কোচের সাক্ষাতকার নেবে। এই প্যানেলের সদস্যরা হলেন রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, জালাল আহমেদ চৌধুরী, ইশতিয়াক আহমেদ ও লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) এমএ লতিফ খান।