২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমারের মৃত্যুর তদন্ত হবে অক্টোবরে

শেষ হয়েও ঠিক শেষ হচ্ছে না বব উলমারের মৃত্যু নিয়ে রহস্য। গত বিশ্বকাপের সময় কিংস্টনে নিজের হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল পাকিস্তানের কোচকে। প্রথমে খুন, পরে স্বাভাবিক মৃত্যু বলে যে বিভ্রান্তির জন্ম নিয়েছিল, তা এবার শেষ করতে চাইছে জ্যামাইকা সরকার। আগামী ১৬ অক্টোবর নতুন করে শুরু হবে এ নিয়ে তদন্ত। মঙ্গলবার জ্যামাইকান রেডিও স্টেশনের এক খবরে জানা গেছে তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 10:15 AM

Updated : 26 Apr 2022, 02:42 PM

কিংস্টন, ২৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)