২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া ক্রিকেট কাঠামো পর্যালোচনা কমিটি গঠন

ঘরোয়া ক্রিকেট কাঠামো পর্যালোচনা কমিটি গঠন করেছে বিসিবি। ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মনিকে আহবায়ক করে ১০ সদস্যের কমিটি করা হয়েছে সোমবার বিসিবির ওয়ার্কিং কমিটির সভায়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন - সাবেক জাতীয় কোচ জালাল আহমেদ চৌধুরী, বাংলাদেশ দলের তিন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান ও আমিনুল ইসলাম বুলবুল, সাবেক জাতীয় ক্রিকেটার এনামুল হক মনি, আলিউল ইসলাম ও শাকিল কাসেম এবং বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই সদস্য গাজী আশরাফ লিপু ও লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 04:54 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, ২৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ঘরোয়া ক্রিকেট কাঠামো পর্যালোচনা কমিটি গঠন করেছে বিসিবি। ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মনিকে আহবায়ক করে ১০ সদস্যের কমিটি করা হয়েছে সোমবার বিসিবির ওয়ার্কিং কমিটির সভায়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন - সাবেক জাতীয় কোচ জালাল আহমেদ চৌধুরী, বাংলাদেশ দলের তিন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান ও আমিনুল ইসলাম বুলবুল, সাবেক জাতীয় ক্রিকেটার এনামুল হক মনি, আলিউল ইসলাম ও শাকিল কাসেম এবং বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই সদস্য গাজী আশরাফ লিপু ও লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ। ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর ক্ষেত্রে আর কী কী করা যায়, সে বিষয়ে বিসিবিকে পরামর্শ দেবে এই পর্যালোচনা কমিটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৫০ঘ.