২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও সিরিজ জয়ের আশা ছাড়ছেন না দ্রাবিড়

৪২ রানের হার। আর তা অঙ্কের হিসেবে দারুণভাবেই বুঝিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। ভারত অধিনায়কের মতে, "ফিল্ডিংয়ে ওরা ২০ রান বাঁচিয়েছে, আমরা ২০ রান বেশি দিয়েছি। এই তো হয়ে গেল ৪০ রান।" এজবাস্টনের এই হারে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। কিন্তু তারপরও সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী দ্রাবিড়। বলেছেন, "ইংল্যান্ডকে হারানোর মতো যোগ্য দলই আছে আমাদের। শুধু পরের ম্যাচগুলো আরো ভালো খেলতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 01:21 PM

Updated : 26 Apr 2022, 02:41 PM

এজবাস্টন, ২৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)