এতদিন ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল প্রসঙ্গে একটা সতর্ক দূরত্ব ছিল আইসিসির। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বরাবরই বিষয়টা ভারতীয় ক্রিকেট বোর্ডের 'নিজেদের ব্যাপার' বলেই এড়িয়ে গেছে। কিন্তু এবার নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে আইসিসি। সংস্থার প্রধান নির্বাহী ম্যালকম স্পিড মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই-র অনুমোদন পেলেই আইসিএল-কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন তারা।