২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টি নিয়ে যার যেমন স্বপ্ন

একেই টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের নবতর সংযোজন। তার ওপর এর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশকে এধরনের ক্রিকেটে পরীক্ষিতও বলা যাচ্ছে না। দুয়ে মিলে প্রশ্ন উঠছে, মোহাম্মদ আশরাফুলের দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্যটা বাস্তবসম্মত কিনা। জবাবে বাংলাদেশ অধিনায়ক উদাহরণ হিসেবে টানছেন এবছরই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সাফল্যকে, "দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আমাদের শক্তিশালী দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের যেকোনো একটাকে হারাতে হবে। এখানেও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী। মনে রাখতে হবে, ওই বিশ্বকাপে আমরা দক্ষিণ আফ্রিকার মতো দলকেও হারিয়েছিলাম।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 04:36 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, ২৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- একেই টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের নবতর সংযোজন। তার ওপর এর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশকে এধরনের ক্রিকেটে পরীক্ষিতও বলা যাচ্ছে না। দুয়ে মিলে প্রশ্ন উঠছে, মোহাম্মদ আশরাফুলের দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্যটা বাস্তবসম্মত কিনা। জবাবে বাংলাদেশ অধিনায়ক উদাহরণ হিসেবে টানছেন এবছরই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সাফল্যকে, "দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আমাদের শক্তিশালী দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের যেকোনো একটাকে হারাতে হবে। এখানেও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী। মনে রাখতে হবে, ওই বিশ্বকাপে আমরা দক্ষিণ আফ্রিকার মতো দলকেও হারিয়েছিলাম।" আশরাফূলের ডেপুটি মাশরাফি বিন মর্তুজার কথাতেও একই সুর, "ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেও আমরা দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্যের কথা বলে গিয়েছিলাম। এও বলেছিলাম, যেকোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে। সেটা আমরা প্রমাণও করেছিলাম। সুতরাং টুয়েন্টি টুয়েন্টির বিশ্বকাপেও সম্ভব।" হোক না টুয়েন্টি টুয়েন্টির, তবু বিশ্বকাপ বলে কথা! তাই সোমবার বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে একে একে মিডিয়ার সামনে হাজির করা হলো বাংলাদেশ দলের সব ক্রিকেটারকে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেও এমনই আয়োজন রাখা হয়েছিল। এখানেই অধিনায়ক জানালেন টুয়েন্টি টুয়েন্টিতে সাফল্য টেস্ট কিংবা ওয়ানডের মতো অতোটা কঠিন নয়, "টেস্টে আপনি একটা সেশন ভালো খেলেই জিততে পারবেন না। আবার ওয়ানডেতেও অল্প কিছু সময় ভালো খেলে জেতা যায় না। কিন্তু টুয়েন্টি টুয়েন্টি অল্প সময়ের খেলা। এখানে সাফল্যের জন্য এই সল্প সময়ে ভালো খেললেই হয়।" যেহেতু খেলাটা ২০ ওভারের, তাই এখানে উইকেট নিয়ে মাথা ঘামানোর কিছু দেখছেন না মাশরাফি। দক্ষিণ আফ্রিকার উইকেটে বাংলাদেশী ব্যাটসম্যানদের অনভ্যস্ততার কথা উঠতেই বললেন, "উইকেট নিয়ে চিন্তা করলে আমরা পিছিয়ে যাবো। আমার মনে হয় না টুয়েন্টি টুয়েন্টিতে উইকেট বড়ো কোনো ভূমিকা রাখবে। আমরা ইতিবাচক খেলতে পারলেই ভালো করবো।" প্র্যাকটিস ম্যাচের পারফরম্যান্স দিয়ে অন্তত তার ভালো পারফরম্যান্সের আশায় বুক বাধাচ্ছেন অলক কাপালি। এক বছর পর জাতীয় দলে ফেরা এই অলরাউন্ডার টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের জন্য নিজের উপযোগীতা তুলে ধরছেন এভাবে, "আমি সবসময়ই স্ট্রোক খেলতে চেষ্টা করি। গত ঘরোয়া ক্রিকেট মৌসুমে আমি রান বের করার ব্যাপারটাও রপ্ত করেছি বেশ। টুয়েন্টি টুয়েন্টিতেও আমি ১/২ ওভার দেখেশুনে নিজের স্বাভাবিক খেলাটাই খেলবো। আমার সুবিধা হচ্ছে আমি স্ট্রোক খেলতে পারি। আবার রানও বের করতে পারি।" অলকদের ব্যাট হাতে অনেক কিছু করার আছে। কিন্তু দলের স্পিন আক্রমণের হাল ধরা আব্দুর রাজ্জাকের কাছে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটকে আপাতত বোলারদের 'সৎ মা'ই মনে হচ্ছে, "বোলারদের জন্য টুয়েন্টি টুয়েন্টি বেশি ঝুকিপূর্ণ। বোলাররা সময়কম পায়। ভুল করলে ফিরে আসা কঠিন হয়ে যায়। বল করার সুযোগ যে মাত্র ৪ ওভার।" তবে আফতাব আহমেদ দাবি করছেন এধরনের ক্রিকেট ব্যাটসম্যানদের জন্যও সহজ নয়, "উইকেটে গিয়েই স্ট্রোক খেলতে শুরু করা সহজ নয়। আবার এধরনের ক্রিকেটে আপনি সময়ও নিতে পারবেন না। কাজেই টুয়েন্টি টুয়েন্টি ব্যাটসম্যানদের জন্যও সহজ না।" যেকোনো টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগেই সৈয়দ রাসেলের কাজটাকে কঠিন বলে ধরা হয়। হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেও। কারণ তার বলের গতি যে খুব বেশি নয়। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করার অহং এই বাঁহাতি পেসারের কথায়, "পেস নেই তো কী হয়েছে? এই পেস নিয়েই আমি মোটামুটি ভালো সময় কাটাচ্ছি। সফলও বলতে পারি নিজেকে। আমার সুইং আছে। এটাই আমার অস্ত্র।" আর তামিম ইকবালের অস্ত্র তার আক্রমণাত