২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিবসের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি গ্রায়েম স্মিথ। কিন্তু অধিনায়কের মতো ভুল করেননি হার্শেল গিবস। অনেক দিন পর ওয়ানডেতে ওপেন করতে নেমে তিনি খেলেছেন ১১১ রানের এক দুর্দান্ত ইনিংস। সেই সুবাদে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের সহজ জয়ের পাশাপাশি তিন ম্যাচের সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৪৮ রানের লক্ষ্যে প্রোটিয়ারা পৌঁছে গেছে ১০ দশমিক ৫ ওভার হাতে রেখেই। প্রথম ম্যাচে তারা জিতেছিল ৫ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 03:01 PM

Updated : 26 Apr 2022, 02:41 PM

হারারে, জিম্বাবুয়ে, ২৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)