২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট লিগ শুরু করবে বিসিসিআই

স্রেফ ক্রিকেটারদের নিষিদ্ধ করেই থেমে নেই ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার বিদ্রোহী ভারতীয় ক্রিকেট লিগের জন্য আরো বড় আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে তারা। বিসিসিআইর পরিকল্পনায় রয়েছে দুই পর্বের একটি টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট লিগ। আরো তিনটি ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্মিলিত ঘরোয়া লিগ চালানোর পাশাপাশি একটি আন্তর্জাতিক লিগও চালু করতে যাচ্ছে তারা। ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্র"প (আইএমজি) পুরো পরিকল্পনাটা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 10:18 AM

Updated : 26 Apr 2022, 02:41 PM

মুম্বাই, ২৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)