২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল এবং বিদ্রোহী ক্রিকেটারদের পক্ষে দাঁড়ালেন মিয়াদাঁদ

নিজে ক্যারি প্যাকার সিরিজে খেলেছেন। তাই 'বিদ্রোহী' তকমাটার সঙ্গে ভালোই পরিচিত জাভেদ মিয়াদাঁদ। সত্তরের দশকে অস্ট্রেলিয়ান ধনকুবের প্যাকারের ওয়ানডে সিরিজ খেলতে অনেক ক্রিকেটারই চুক্তিবদ্ধ হয়েছিলেন। বিনিময়ে তাদের সইতে হয়েছিল নিজ দেশের ক্রিকেট বোর্ডের রক্তচক্ষু ও বঞ্চনা। ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এর ভবিষ্যতেও প্যাকার সিরিজের ছায়া দেখছেন পাকিস্তান ক্রিকেটের "বড়ে মিয়া"। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তিনি আহ্বান জানিয়েছেন খেলোয়াড়দের নিষিদ্ধ না করে বরং আইসিএলকে স্বীকৃতি দিতে। মিয়াদাঁদ একাই নন, আইসিএল-এর পক্ষে আছেন আরো অনেক সাবেক। ভারতের দুই অধিনায়ক অজিত ওয়াদেকার এবং মনসুর আলী খান পতৌদিও ভারতীয় ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন খেলোয়াড়দের নিষিদ্ধ করায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 02:33 PM

Updated : 26 Apr 2022, 02:41 PM

করাচি/মুম্বাই , ২৩ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)