তৃতীয় ওভারে দ্বিতীয় রানের জন্য অকারণ ঝুঁকি নিতে গিয়ে সৌরভ গাঙ্গুলী রান আউট! সেই যে দিকভ্রান্ত হলো তারপর আর পথ খুুঁজে পায়নি ভারতের ইনিংস। পরিনাম ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৪ রানের পরাজয়। অবশ্য পরাজয় আরো বড় হতে পারতো। ভাগ্যিস, অধিনায়ক রাহুল দ্রাবিড় ৪৬ আর দীনেশ কার্তিক অপরাজিত ৪৪ রানের দুটো ইনিংস খেলেছিলেন! নইলে ৫০তম ওভারের শেষ বলে ১৮৪ রানে নয়, তার অনেক আগে সম্ভবত একশ'র কমেই গুটিয়ে যেতো ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
22 Aug 2007, 05:49 AM
Updated :
26 Apr 2022, 02:41 PM
সাউদাম্পটন, ইংল্যান্ড, ২২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)