২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুক-বেলের সেঞ্চুরিতে ভারতকে ইংল্যান্ডের চ্যালেঞ্জ

এর আগে ৫টি ওয়ানডে খেললেও কোনো ফিফটি করতে পারেননি অ্যালিস্টার কুক। ইয়ান বেলের কাছে অবশ্য ওয়ানডে ফিফটি কোনো অপরিচিত বিষয় নয়। মঙ্গলবারের আগে ৪৭ ম্যাচ খেলে ১১টি ফিফটির দেখা পেয়েছেন তিনি। কিন্তু সেঞ্চুরি পাননি একটিও। ভারতের বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে কুক ও বেল দু জনেই পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর তাদের জোড়া সেঞ্চুরির ওপরে ভর করে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড ২ উইকেটে ২৮৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারতের দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 05:26 PM

Updated : 26 Apr 2022, 02:40 PM

সাউদাম্পটন, ইংল্যান্ড, ২১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)