হুমকিটা আগেই দিয়ে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিদ্রোহী ভারতীয় ক্রিকেট লিগের সঙ্গে সম্পর্ক রাখলে বিসিসিআই-এর পাট চুকোতে হবে। এবার তা বাস্তবায়নও করেছে তারা। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির চেয়াম্যানের পদ থেকে কপিল দেবকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে তারা মঙ্গলবার। আইসিএল-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান কপিল ছাড়াও এর নির্বাহী বোর্ডে থাকা কিরন মোরে, মদন লাল, সন্দীপ পাতিল, এরাপল্লী প্রসন্ন ও বালবিন্দর সিং সান্ধুর মতো সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিসিসিআইর একজন কর্মকর্তা। এছাড়া আইসিএল-এর সঙ্গে চুক্তিবদ্ধ জাতীয় দলের ক্রিকেটার এবং কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ঘোষণা আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
21 Aug 2007, 12:05 PM
Updated :
26 Apr 2022, 02:40 PM
মুম্বাই, ২১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)