অস্ট্রেলিয়ার নাগরিকত্বই ওয়ার্নের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ
হঠাৎ করেই শেন ওয়ার্নকে নিয়ে হৈ-চৈ পড়ে গিয়েছিল ক্রিকেট বিশ্বে। বিশেষ করে অস্ট্রেলিয়ায়। বল হাতে আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নয়, তার জার্মান নাগরিক হতে চাওয়ার অভিলাষের জন্য। তবে সোমবার ওয়ার্নের ম্যানেজার জেমস আর্সকিন জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে অন্য কোনো দেশের নাগরিক হওয়ার কোনো ইচ্ছাই ওয়ার্নের নেই। কারণ সর্বকালের সেরা লেগস্পিনার অস্ট্রেলীয় হিসাবে দারুণ গর্বিত।