করাচি, ২০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- খবর এসেছে লন্ডনে বিদ্রোহীদের এক গোপন সভার! সেখানেও নেতৃত্বে ইনজামাম-উল হক। পাকিস্তানের সাবেক অধিনায়ক তার সমমনা কয়েকজনকে নিয়ে বৈঠক করেছেন। সবাই মিলে ভাবছেন ভারতের 'বিদ্রোহী' ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইসিএল) সঙ্গে লোভনীয় অঙ্কের চুক্তির ব্যাপারে। ইনজামাম ছাড়া বাকিদের নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ, আবদুল রাজ্জাক, আজহার মাহমুদ ও ইমরান ফারহাত। এদের মধ্যে ফারহাত সোমবার জানিয়ে দিয়েছেন তার চুক্তিবদ্ধ হওয়ার কথা। আর ইনজামামের ঘোষণা এখন স্রেফ সময়ের ব্যাপার।
সোমবার আবদুল রাজ্জাক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর জল্পনাটায় সত্যের রেশ খুঁজে পেয়েছেন অনেকে। সেটা আরো জোরদার হয়েছে ফারহাতের স্বীকারোক্তিতে, "হ্যাঁ, আমি ভারতীয় ক্রিকেট লিগের আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছি। তবে এখনও দেশের পক্ষে খেলার সুযোগ পেলে খেলব।"
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সা
bdnews24