২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না টেইটের

ঘণ্টায় ১০০ মাইল গতিতে দু'প্রান্ত থেকে বল করছেন ব্রেট লি ও শন টেইট! অধিনায়ক রিকি পন্টিং পর্যন্ত মুখিয়ে ছিলেন দৃশ্যটা দেখতে। কিন্তু সে অপেক্ষার পালা আরো দীর্ঘায়িত হয়েছে। অন্তত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে এই তরুণ ফাস্টবোলারকে দলে পাচ্ছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক। কনুইয়ের ইনজুরি পুরোপুরি না সারায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বদলি হিসেবে ডাকা হয়েছে তাসমানিয়ার পেসার বেন হিলফেনহসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 09:36 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

মেলবোর্ন, ২০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ঘণ্টায় ১০০ মাইল গতিতে দু'প্রান্ত থেকে বল করছেন ব্রেট লি ও শন টেইট! অধিনায়ক রিকি পন্টিং পর্যন্ত মুখিয়ে ছিলেন দৃশ্যটা দেখতে। কিন্তু সে অপেক্ষার পালা আরো দীর্ঘায়িত হয়েছে। অন্তত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে এই তরুণ ফাস্টবোলারকে দলে পাচ্ছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক। কনুইয়ের ইনজুরি পুরোপুরি না সারায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বদলি হিসেবে ডাকা হয়েছে তাসমানিয়ার পেসার বেন হিলফেনহসকে। সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে কনুইয়ের অস্ত্রোপচারের পর তা থেকে পুরোপুরি সেরে ওঠেননি টেইট। অস্ট্রেলিয়ান নির্বাচকমন্ডলীর চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচ বলেছেন, "দারুণ সফল একটা বিশ্বকাপের পর শন টেইটের জন্য এটা খুবই হতাশার একটি খবর, কারণ প্রথম আইসিসি টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ খেলতে সে মুখিয়ে ছিল।" হিলডিচের মতে সেপ্টেম্বরের শেষনাগাদ ভারতের বিপক্ষে সাত-ম্যাচের ওয়ানডে সিরিজে সুস্থ্য হয়ে ফিরতে পারেন টেইট। টেইটের জায়গায় ডাক পাওয়া ২৪ বছর বয়সী হিলফেনহস একদম নতুন মুখ নন জাতীয় দলে। অস্ট্রেলিয়ার হয়ে একটি ওয়ানডে এবং একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন এই ফাস্টবোলার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫৩০ঘ.