ঢাকা, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কান্ট্রি ডেভলপমেন্ট অফিসার পদে তার চাকরি আনুষ্ঠানিকভাবে শুরুর কথা ১ সেপ্টেম্বর। তবে তার আগে ২০ আগস্ট থেকে মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া এসিসি এলিট অনুর্ধ্ব-১৯ ট্রফিতেও কিছু নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। সেজন্য আগেভাগেই এসিসির কাজ বুঝে নিতে রোববার দুপুর দেড়টায় কুয়ালালামপুরের ফ্লাইট ধরেছেন তিনি। রওনা হওয়ার আগে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলে গেছেন, "চায়নিজ ক্রিকেটের দায়িত্ব নেওয়ার আগে আরেকবার দেশে ফেরার চেষ্টা করবো। হতে পারে সেটা ২৯ আগস্ট।"
আমিনুল ইসলাম কান্ট্রি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব নেবেন চীনের ক্রিকেটের। বেইজিংয়ে গিয়ে সেখানকার ক্রিকেট দেখভালের দায়িত্বটা তার বুঝে নেওয়ার কথা ১০ সেপ্টেম্বর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪৫ঘ.
bdnews24