২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিনার সাইমন্ডসকেও চায় অস্ট্রেলিয়া

তার সবচেয়ে বড় পরিচয় একজন মারকুটে ব্যাটসম্যান। তবে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অ্যান্ড্রু সাইমন্ডস পারদর্শী। শুধু পারদর্শী বললে অবশ্য কমই বলা হবে। স্পিন এবং পেস দু ধরনেরই বল করতে পারার বিরল ক্ষমতার তিনি অধিকারী। কিন্তু এখন বোধহয় পেসার পরিচয়টা মুছে ফেলে পুরোদস্তুর স্পিনার হয়ে যাবেন তিনি। শেন ওয়ার্নের অবসরের পর স্পিন আক্রমণকে শক্তিশালী করতে অস্ট্রেলিয়ান দলের পক্ষ থেকেই অনুরোধ করা হয়েছে এ ব্যাপারে মনযোগী হতে। সতীর্থদের কাছে 'সিম্মো' নামে পরিচিত এই অলরাউন্ডারও অনুরোধে সাড়া দিয়ে জানিয়েছেন এখন থেকে স্পিন বোলিংয়ের দিকেই মনযোগ দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 01:54 PM

Updated : 26 Apr 2022, 02:39 PM

ব্রিসবেন, অস্ট্রেলিয়া, ১৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)