২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শন উইলিয়ামসই যাচ্ছেন কোচ হিসেবে

বিসিবির নতুন কমিটি দায়িত্ব নিয়েই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের কোচ হিসেবে ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার শন উইলিয়ামসের নাম ঘোষণা করে দেয়। ডেভ হোয়াটমোরের উত্তরসূরী ঠিক না হওয়ায় বিসিবির পদত্যাগী কমিটিও শ্রীলঙ্কায় একই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল এই অস্ট্রেলিয়ানকে। কিন্তু সেবার বাড়তি দায়িত্বের জন্য অতিরিক্ত পারিশ্রমিক না পাওয়ায় এবার দায়িত্ব নিতে প্রথমে অপারগতা প্রকাশ করেছিলেন বলেই জানা গেছে। ১৪ আগস্ট ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন শন। তার আগেই বৃহস্পতিবার নতুন কমিটির দ্বিতীয় সভায় তাকে বাড়তি এই দায়িত্বের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সভাশেষে বাড়তি অর্থেও বিষয়টা উহ্য রেখেই বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেছেন, "বোর্ড তাকে বাড়তি কিছু সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টাকে সঙ্গত বলে মনে করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 05:44 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, ৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বিসিবির নতুন কমিটি দায়িত্ব নিয়েই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের কোচ হিসেবে ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার শন উইলিয়ামসের নাম ঘোষণা করে দেয়। ডেভ হোয়াটমোরের উত্তরসূরী ঠিক না হওয়ায় বিসিবির পদত্যাগী কমিটিও শ্রীলঙ্কায় একই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল এই অস্ট্রেলিয়ানকে। কিন্তু সেবার বাড়তি দায়িত্বের জন্য অতিরিক্ত পারিশ্রমিক না পাওয়ায় এবার দায়িত্ব নিতে প্রথমে অপারগতা প্রকাশ করেছিলেন বলেই জানা গেছে। ১৪ আগস্ট ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন শন। তার আগেই বৃহস্পতিবার নতুন কমিটির দ্বিতীয় সভায় তাকে বাড়তি এই দায়িত্বের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সভাশেষে বাড়তি অর্থেও বিষয়টা উহ্য রেখেই বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেছেন, "বোর্ড তাকে বাড়তি কিছু সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টাকে সঙ্গত বলে মনে করেছে।" নতুন কমিটির প্রথম সভায় অনুপস্থিত দুই সদস্য মির্জা সালমান ইস্পাহানী এবং সেলিম ভুঁইয়া এদিন উপস্থিত ছিলেন। এই সভায় কেনিয়া সফর এবং টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট এবং টিম স্টাফ চূড়ান্ত করা হয়েছে। শন উইলিয়ামসের সঙ্গে বোলিং কোচ সারোয়ার ইমরান এবং ফিল্ডিং কোচ সালাউদ্দিনই থাকছেন। শ্রীলঙ্কা সফরের মতো এবারো দলের সঙ্গে নির্বাচকদের প্রতিনিধি আকরাম খান। ট্রেনার পল চ্যাপম্যান এবং কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসুর সঙ্গে নতুন মুখ ফিজিও আজমল হুদা মিঠু। পল ক্লোজের সঙ্গে শ্রীলঙ্কা সফরেই চুক্তি শেষ হয়ে গেছে বিসিবির। এর আগে যুব দল এবং 'এ' দলের ফিজিওর ভূমিকা পালন করা মিঠু এই প্রথম পাচ্ছেন জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ। আর মিডিয়া ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন রাবিদ ইমাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২৩৪২ঘ.