২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এর পাশে ভারতের রেলমন্ত্রী লালু প্রসাদ

ভারতের ক্রিকেট বোর্ড বহুল আলোচিত এই লিগ আয়োজনের অনুমতি দেয়নি। এমনকি দেশের কোনো ক্রিকেটার 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ যোগ দিলে তার জন্য জাতীয় দলের দরজা বন্ধ করে দেয়ারও হুমকি দিয়েছে বিসিসিআই। এমন অস্বস্তিকর সময়ে আইসিএল কর্মকর্তাদের পাশে এসে দাঁড়ালেন লালু প্রসাদ যাদব। ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানিয়েছেন, ইচ্ছা করলে রেলওয়ের স্টেডিয়ামগুলোতে টুর্নামেন্টটা আয়োজন করতে পারেন আইসিএল কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 01:19 PM

Updated : 26 Apr 2022, 02:38 PM

নয়াদিল্লী, ৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)