২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ভাঙ্গার দায়ে শোয়েবের জরিমানা

ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্ক তার নিত্যসঙ্গী। সেই 'সঙ্গী' আরেকবার বিব্রত করলো শোয়েব আখতারকে। খেলোয়াড়দের আচরণবিধি ভাঙ্গার দায়ের ৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে পাকিস্তানের এই 'স্পিডস্টার'কে। মঙ্গলবার টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার আনন্দটা উপভোগ করতে করতেই দুঃসংবাদটা পেলেন শোয়েব। সেজন্য অবশ্য তিনি নিজেই দায়ী। শনিবার টিম ম্যানেজমেন্টকে কিছু না জানিয়েই করাচির ট্রেনিং ক্যাম্প থেকে চলে গিয়েছিলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। পরে অবশ্য জানিয়েছিলেন ঘাড়ে ব্যথা থাকার জন্যই তার এই হঠাৎ প্রস্থান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 02:38 PM

করাচি, ৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)