বেশ কিছু দিন ধরেই ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গনে তাকে নিয়ে গুঞ্জন। গোড়ালিতে অস্ত্রোপচারের জন্য প্রায় তিন মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা অ্যান্ড্রু ফ্লিনটফকে নিয়ে গুঞ্জনটা ডালপালা মেলেছিল ভাল মতোই। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ কিংবা টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল সংশয়, সন্দেহ। সব সন্দেহের অবসান হল সোমবার। ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ এবং আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের দুটো দলেই রাখা হয়েছে ইংলিশদের প্রিয় 'ফ্রেডি' কে। তবে ইংল্যান্ডের সাবেক ওয়ানডে অধিনায়ক মাইকেল ভন ও ওপেনার অ্যান্ড্রু স্ট্রাউস জায়গা পাননি কোনো দলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
06 Aug 2007, 01:40 PM
Updated :
26 Apr 2022, 02:37 PM
লন্ডন, ৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)