২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বিগ্ন করে তুলছে যুব দলের পারফরম্যান্স

আগামী বছরের শুরুর দিকে মালয়েশিয়াতে বসছে যুব বিশ্বকাপের আসর। এরই প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দলকে পাঠানো হয়েছে মালয়েশিয়ায়। কিন্তু সেখানে তাদের পারফরম্যান্সে ক্রিকেটামোদীদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে যথেষ্টই। সফরের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে তারা মালয়েশিয়া অনুর্ধ্ব -১৯ দলের কাছে হেরে গেছে ৩ উইকেটে। ৪৪ ওভারে ১৭২ রান তুলতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে নির্ধারিত ৫০ ওভারের ৪ বল বাকী থাকতে জয় তুলে নেয় মালয়েশিয়ান তরুণরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, ৪ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগামী বছরের শুরুর দিকে মালয়েশিয়াতে বসছে যুব বিশ্বকাপের আসর। এরই প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দলকে পাঠানো হয়েছে মালয়েশিয়ায়। কিন্তু সেখানে তাদের পারফরম্যান্সে ক্রিকেটামোদীদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে যথেষ্টই। সফরের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে তারা মালয়েশিয়া অনুর্ধ্ব -১৯ দলের কাছে হেরে গেছে ৩ উইকেটে। ৪৪ ওভারে ১৭২ রান তুলতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে নির্ধারিত ৫০ ওভারের ৪ বল বাকী থাকতে জয় তুলে নেয় মালয়েশিয়ান তরুণরা। এর আগে শ্রীলঙ্কা সফরেও ভালো করতে পারেনি মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দলটি। যদিও স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় প্রতিযোগীতার ফাইনালে খেলেছিল তারা ঘটনাচক্রে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হার অবধারিতই ছিল তাদের। কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে নিশ্চিত হারা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পায় তারা। এরপর স্বাগতিকদের পরের ম্যাচে হারিয়ে ফাইনালে উঠলেও অন্য দল ভারতের কাছে প্রত্যেক ম্যাচেই গো-হারা হেরেছে। ফাইনালে সেই ভারতের বিপক্ষেই ডুবেছে ৭০ রানে অলআউট হওয়ার লজ্জায়। কাজেই সবমিলিয়ে শ্রীলঙ্কা সফরটা ভালো হয়েছে বলার উপায় নেই। এখন পরবর্তী যুব বিশ্বকাপের ভেন্যু মালয়েশিয়াতে ছিঁটেফোটা সাফল্যের বিপরীতে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দলের ব্যর্থতাই মুখ তুলে তাকাচ্ছে বেশি। জাতীয় দলের মতো তাদেরও ব্যাটিংটাই দেখা দিয়েছে প্রধান সমস্যা হিসেবে। জাতীয় দল যেমন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে দু'দুবার একশোর নীচে অলআউট হয়েছে, তেমনি যুব দলও হয়েছে একাধিকবার। মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চ ৩৯ রান এসেছে সুজনের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কের রান এসেছে রায়হান আনাস (৩৭), মোহাম্মদ মিথুন (৩১) এবং জাবিদ হোসেনের (২৪*) ব্যাট থেকে। বোলিংয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আশিক এবং লিমন। এই সফরে যুব দলের আরো দুটো ম্যাচ খেলার কথা । এর মধ্যে একটা মালয়েশিয়ার জাতীয় দলের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০২৬ঘ.